মাটির মানুষ (Matir Manush) (People of the Soil)
আমাদের কলকাতা শহর যখন ঘুমিয়ে থাকে, কুমারটুলির সরু গলিগুলোতে তখনও কিছু হাত জেগে থাকে—মাটির সঙ্গে লড়াই করে, খড়ের কাঠামোয় প্রাণ খোঁজে, বাঁশের শরীরে দেবীর অবয়ব গড়ে তোলে।
এই হাতগুলোর কোনো নাম নেই, কোনো পরিচয় নেই; দুর্গাপ্রতিমা তৈরি হয়ে গেলে আলো পড়ে দেবীর মুখে, কিন্তু অন্ধকারেই থেকে যায় তাঁকে গড়ে তোলা মানুষগুলো। কেউ কাজ করে বড় বাণিজ্যিক স্টুডিওতে, যেখানে একটি প্রতিমার মূল্য কয়েক লক্ষ বা তারও বেশি; কেউ আবার বছরের পর বছর কোনো বনেদি পরিবারের পুজোর জন্য একই মাপ, একই রীতি, একই বিশ্বাস নিয়ে মাকে গড়ে চলে।
কারও কাজের হিসাব হয় প্রতিমার দামে, কারও হয় দিনের মজুরিতে, কিন্তু কোনো হিসাবেই ধরা পড়ে না তাদের ঘামের মূল্য। বর্ষার ভেজা মাটি, শীতের কনকনে ভোর, গ্রীষ্মের টিনের চালের নিচে অসহ্য উত্তাপ—ঋতু বদলায়, কিন্তু কাজ থামে না।
রাত বাড়ে, শরীর ভাঙে, চোখ জ্বলে, আঙুলে কেটে বসে বাঁশের ধার, তবু হাত থামে না কারণ শহরের পুজোর সময় থামার অনুমতি তাদের নেই। যে হাতে দেবীর মুখের কোমলতা তৈরি হয়, সেই হাতেই জমে থাকে বছরের পর বছর শ্রমের শক্ত ক্ষত।
যে চোখ দেবীর চোখে করুণা, ক্রোধ ও মায়া ফুটিয়ে তোলে, সেই চোখের নিচেই জমে থাকে অনিদ্রার কালো দাগ। তারা দেবীর দশটি হাত বানায়, অথচ নিজেদের দুটো হাতের জন্য কোনো নিরাপত্তা পায় না; দেবীর পায়ের নিচে অসুরকে পরাজিত করে, অথচ নিজেদের জীবনের দারিদ্র্য, অনিশ্চয়তা ও ঋণের সঙ্গে প্রতিদিন লড়াই করে।
কোনো স্টুডিওর মালিক বড় অর্ডারের অপেক্ষায় থাকে, কোনো কারিগর পরের সপ্তাহের মজুরির; কেউ নিজের সন্তানকে স্কুলে রাখার চিন্তা করে, কেউ অসুস্থ শরীর নিয়েও কাজে আসে, কারণ একদিন কাজ বন্ধ মানেই একদিনের খাবার বন্ধ।
বড় বড় পুজো কমিটি প্রতিমার উচ্চতা, সাজ, আলো ও বাজেট নিয়ে আলোচনা করে; বিদেশে যায় কোটি টাকার পুজোর ছবি, সংবাদপত্রে ছাপা হয়, শিল্পের প্রশংসা, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে দেবীর মুখ—কিন্তু সেই মুখের পেছনে ঝুঁকে থাকা মাটিতে মাখা মানুষগুলোর গল্প কোথাও থাকে না।
তাদের হাতেই সৃষ্টি দেবী মহালয়ার পর ধীরে ধীরে মন্ডপে আসেন, তাদের ঘামের মধ্যেই তৈরি হয় উৎসবের সৌন্দর্য, অথচ উৎসব শেষ হলে তাঁদের জীবন আবার সেই অন্ধকার ঘরেই ফিরে যায়। বিসর্জনের দিন শহর যখন ঢাকের শব্দে, আলোয়, উল্লাসে মাকে বিদায় জানায়, তখন সেই শিল্পীদের অনেকেই পরের বছরের অর্ডারের অপেক্ষায় আবার নতুন মাটি ছুঁয়ে বসে পড়ে।
কারও শরীর হয়তো আর আগের মতো সাড়া দেয় না, কারও চোখ ঝাপসা হয়ে আসে, কারও হাত কাঁপে; তবু তারা জানে, আগামী বছরও মা আসবেন, আর তাঁকে পৃথিবীতে আনার কাজটাও তাদেরই করতে হবে। দেবীকে আমরা বলি অসুরদলনী, শক্তির প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে বিজয়ের প্রতীক; কিন্তু তাঁর মূর্তি গড়া মানুষগুলোর জীবনে অন্যায়, অভাব আর অবহেলার বিরুদ্ধে কোনো বিজয় আসে না।
তারা প্রতিবার মাকে তৈরি করে, মাকে সাজায়, মায়ের চোখ আঁকে, প্রাণ দেয়, তারপর নিজেদের অন্ধকার ঘরে ফিরে যায়। তাই কুমারটুলির প্রতিটি অসমাপ্ত মূর্তির পাশে, প্রতিটি শুকিয়ে যাওয়া মাটির স্তরে, প্রতিটি ফেলে রাখা তুলির ডগায় এক অদৃশ্য গল্প লেখা থাকে—এরা শুধু প্রতিমাশিল্পী নয়, এরা মাটির মানুষ; যারা প্রতি বছর দেবীকে মর্ত্যে নিয়ে আসে, অথচ নিজেদের মর্ত্যজীবনটাই নিঃশব্দে মাটির সঙ্গে মিশিয়ে দেয়।
ENGLISH VERSION:
While the city of Kolkata sleeps, certain hands remain awake in the narrow lanes of Kumartuli—wrestling with the earth, seeking life within straw frameworks, and shaping the Goddess’s form upon bamboo skeletons.
These hands bear no names, hold no distinct identities; once the Durga idol is complete, light falls upon the Goddess’s face, yet the artisans who crafted her remain in the shadows. Some work in large commercial studios where a single idol commands a price of lakhs or more; others spend years crafting the Mother-Goddess for the Pujas of traditional aristocratic families, adhering to the same dimensions, rituals, and beliefs.
Some are compensated by the price of the idol, others by daily wages, yet no financials can truly measure the value of their sweat. Monsoon-drenched clay, biting winter dawns, the unbearable heat beneath tin roofs in summer—seasons change, but the work never ceases.
As the night deepens, bodies ache, eyes burn, and fingers are sliced by sharp bamboo, yet the hands do not stop; for during the city's Puja season, they have no permission to pause. The very hands that sculpt the tender grace of the Goddess’s face also bear the hardened scars of years of toil.
The eyes that bring compassion, wrath, and affection to the Goddess’s gaze are themselves shadowed by the dark circles of sleeplessness. They fashion the Goddess’s ten arms, yet find no security for their own two hands; they depict the defeat of the “Asura” beneath the Goddess’s feet, yet battle daily against the poverty, uncertainty, and debt in their own lives.
One studio owner awaits a massive order, while an artisan waits for next week’s wages; one worries about keeping a child in school, another reports to work despite illness—for a day without work means a day without food.
Major Puja committees deliberate over the idol’s height, ornamentation, lighting, and budget; Images of multi-crore rupee Puja idols travel abroad, newspapers praise the artistry, and the Goddess's visage spreads across social media—yet, the stories of the mud-stained artisans who toiled over that very face remain untold.
It is their hands that create the Goddess who arrives at the “pandal” after Mahalaya; the festival's beauty is forged in their sweat, yet once the festivities end, their lives retreat into the same dark, cramped rooms. On the day of immersion, as the city bids farewell to the Mother amidst the beat of “dhak” drums, lights, and jubilation, many of these artists sit down to touch fresh clay once more, waiting for next year's orders.
Bodies may no longer respond as they once did, eyesight may dim, and hands may tremble; yet they know the Mother will return next year, and the task of bringing her to earth falls to them. We hail the Goddess as “Asur-dalani”—the slayer of demons, the embodiment of power and victory over injustice—but for the people who sculpt her image, there is no victory over the injustice, poverty, and neglect that plague their own lives.
Time and again, they craft the Mother, adorn her, paint her eyes, and breathe life into her form, only to return to their own dark dwellings. Thus, beside every unfinished idol in Kumartuli, in every layer of drying clay, and on the tip of every discarded paintbrush, an invisible story is written: they are not merely idol-makers, but children of the earth—men and women who bring the Goddess to the mortal realm every year, while silently merging their own mortal lives with the very soil they shape.




















